ক্যাসপারস্কি ল্যাবের কর্পোরেট ইভেন্ট অনুষ্ঠিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ১৮:০৩
ক্যাসপারস্কি ল্যাব সম্প্রতি বাংলাদেশের কর্পোরেট সেক্টরের ব্যবহারকারীদের জন্য একটি বিটুবি অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান কর্মকর্তাবৃন্দ এবং তাদের সহযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হালদে। তার সাথে বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস-এর সিইও প্রবীর সরকার মঞ্চে যৌথ সংলাপের মাধ্যমে বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের অর্জন এবং এর প্রাতিষ্ঠানিক পণ্যের বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করেন। প্রবীর সরকার বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের টেকনিক্যাল সাপোর্টের উপর জোর দেন এবং বিশেষ করে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা হুমকির উপর মূল্যবান তথ্য উপস্থাপন করেন। উল্লেখ্য, এন্ডপয়েন্ট সিকিউরিটি সমাধানের ক্ষেত্রে ক্যাসপারস্কি ল্যাব বিশ্বে নেতৃত্বস্থানীয় এবং বাংলাদেশে বৃহত্তম।