সারিকার বিয়ে!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৮
মডেল-অভিনেত্রী সারিকার শোবিজ ছেড়ে দেওয়া নিয়ে বেশ কানাঘুষা চলছে। তবে সর্বশেষ খবর হলো সারিকা এখন কারও সাথেই এ ব্যাপারে হ্যাঁ-না কিছুই বলছেন না। সববিষয়ে তার মা-ই কথা বলছেন। তবে কান কথায় শোনা যায়, খুব শিগগিরই সারিকার বিয়ে দেওয়ার জন্যই পরিবার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সারিকার বিয়ের ব্যাপারেও স্পষ্টভাবে কিছুই বলছেন না তার পরিবার।