একযুগেও নির্মাণ না হওয়ায় দুর্ভোগ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
ব্রিজ না থাকায় একযুগ ধরে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে নাগেশ্বরীর ২ ইউনিয়নের ৫০ হাজার মানুষ। নানা মহল থেকে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করার পরও কোন সরকারই জনদুর্ভোগ নিরসনে ব্রিজটি পুনঃনির্মাণে এগিয়ে আসেনি। উপজেলার ভিতরবন্দ গ্রামের নুনখাওয়া রাস্তার ঢেলখাওয়ার পাট ব্রিজটি ২০০১ সালের বন্যায় উইংওয়াল ভেঙ্গে যায়। পরের বছর ব্রিজটি দেবে যায়। এই ব্রিজের তিনটি পাইলিং, কিছু ইট, স্লাব ও লোহায় প্রাণহানি না ঘটলেও এখানে প্রতিনিয়তই আহত হয় শত-শত পথচারী। ভিতরবন্দ ইউপি সদস্য আইনুল হক বলেন, ব্রিজটি পুনঃনির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে মিটিংয়ে রেজুলেশনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করা হয়েছিল। উপজেলা প্রকৌশলী মাসুদুজ্জামান জানান, ব্রীজটির প্লান ও ডিজাইন অনুমোদন হয়েছে। বরাদ্দ পেলেই টেন্ডার করা হবে।