বিদুতের নামে ২০ লাখ টাকা নেয়ার অভিযোগ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়ের আদশা গ্রামে বিদ্যুত্ দেয়ার নামে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এদিকে ওই চক্রের হোতা জসিম পাটওয়ারী, আবু তাহেরসহ রহমত উল্লাহ ঠিকাদার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেলোয়ার হোসেনের ২১ শতক সম্পত্তির উপর দিয়ে লাইন টেনেছে। এতে দেলোয়ার বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এলাকার ১৩০ জনের নিকট মিটার পিছু ২০/২৫ হাজার টাকা করে তুলে প্রায় ২০ লাখ টাকা নিয়েছে। এ বিষয়ে দেলোয়ার হোসেন কোর্টে একটি মামলা দায়ের করলে তাত্ক্ষণিক এলাকার গণ্যমান্যদের উদ্যোগে এক সালিশী বৈঠক বসে দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজনের অংশের ২৮ হাজার টাকা ফেরত দেয়ার লিখিত সিদ্ধান্ত হলেও এ যাবত্ টাকা না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে জসিম পাটওয়ারী বলেন, এলাকা বিদ্যুত্ সুবিধা থেকে বঞ্চিত তাই এলাকার মানুষের স্বার্থে বিদ্যুত্ এনে দেয়ার চেষ্টা করছি। তবে টাকা নিয়েছি সাড়ে ১০ লাখ। এর মধ্যে অনেকে টাকা না দিতে পারায় তাদের নামে লোন করে নিয়েছি ব্যাংক থেকে এরকম টাকার পরিমাণ ৩ লাখ ৮০ হাজার।