সাঁথিয়ায় সমাপনীর প্রশ্নপত্র ফাঁসে উদ্বেগ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৫
উপজেলার সমাপনী পরীক্ষার মডেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে থাকায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের সমাপনী পরীক্ষার আলোকে মডেল টেস্ট স্থগিত করা হয়। তবে উপজেলার কাশিনাথপুর অরবিট প্রি-ক্যাডেট স্কুল নিষেধ উপেক্ষা করে আগের সূচি অনুযায়ী সরবরাহকৃত ওই প্রশ্নে ৪টি পরীক্ষা গ্রহণ করে। ফলে উক্ত প্রশ্ন ইতোমধ্যে উপজেলার অভিভাবক, ছাত্র ও শিক্ষকদের নিকট পৌঁছে গেছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবকরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা জানান,ধর্মঘট শেষ হলে একই প্রশ্নে পরীক্ষা নেয়া হবে। শিক্ষা অফিসারের এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।