মান্দায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ বিএনপি’র ১

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৭
নওগাঁ মান্দায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক এবং আওয়ামী লীগের তিন মনোনয়ন প্রত্যাশী গণসংযোগ করছেন। আওয়ামী লীগের তিন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী, হলেন সংসদ সদস্য ইমাজ্ উদ্দিন প্রামাণিক, মোঃ আঃ লতিফ শেখ ও সাইদুর রহমান বকুল। ১৪টি ইউনিয়ন নিয়ে নওগাঁ ৪ আসন (মান্দা)। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঃ লতিফ শেখ মহাজোট থেকে মনোনয়ন পেতে আবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা-কর্মীদের কাছে ধর্ণা দিচ্ছে।