নরসিংদীতে প্রতিবন্ধী বিষয়ক কর্মশালা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৮
ইউনিয়ন পরিষদের বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠির উন্নয়নমূলক পরিকল্পনা অর্ন্তভূক্তিকরন শীর্ষক কর্মশালা শনিবার নরসিংদীর হাজিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার শতাধিক প্রতিবন্ধী নারী ও পুরুষ অংশগ্রহন করেন। ইউরোপীয় ইউনিয়ন ও সাইট সের্ভাস-এর অর্থায়নে এসিসট্যান্টস ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি) এর আয়োজন করে। সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভলপমেন্ট-এর এসিসট্যান্ট ডিরেক্টর মাসুদুল আবেদীন খান,প্রজেক্ট কো-অর্ডিনেটর তাছলিমা আক্তার কেয়া, সাইট সের্ভাস-এর প্রোগ্রাম অফিসার সৈয়দা আসমা রাশিদা, প্রোগ্রাম ম্যানেজার রিফাত শাহপার খান, অর্থ ও সার্পোট সার্ভিস ম্যানেজার এ এফ এম মইন,এবিসির প্রজেক্ট ডিরেক্টর শাহ মোঃ ইকবাল চৌধুরী, মনিটরিং অফিসার খালেদ হোসেন জোয়াদ্দার ও স্থানীয় ইউপি সদস্য সুজিত সূত্রধর প্রমুখ।