হট্টগোল ও চেয়ার ছোঁড়াছুঁড়ির মধ্যদিয়ে কাঠালিয়ায় উপজেলা তৃণমূল ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে থানা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ বজলুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজির। বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চঞ্চল কর্মকার, প্রচার সম্পাদক শাহরুখ মিরাজ, জেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন, সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু প্রমুখ।
