রাবি মহিলা ক্লাবে কৃতি সন্তানদের সংবর্ধনা
রাজশাহী অফিস \ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাব সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোমেনা জীনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য পত্নী অধ্যাপক হাসনা আরা। অনুষ্ঠানে উপাচার্য ২০১৩ সালের পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী সন্তানদের ক্রেস্ট তুলে দেন।
কটিয়াদীর ভূনা গ্রামে পল্লী বিদ্যুতের উদ্বোধন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলা করগাঁও ইউনিয়নের হাওর অঞ্চল ভূনা গ্রামের প্রায় দুই কিলোমিটার পল্লী বিদ্যুেতর শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার আওয়ামী লীগ নেতা প্রবীণ শিক্ষক নাছির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লী বিদ্যুেতর নতুন সংযোগ সুইচ টিপে উদ্বোধন করেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলার চেয়ারম্যান লায়ন মো: আলী আকবর, কটিয়াদীর পল্লী বিদ্যুেতর ডিজিএম মনির উদ্দিন মজুমদার প্রমুখ।
মনোহরগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল শনিবার কুমিল্লার মনোহরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজে মা সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গভর্নিং বডির সভাপতি মো. সামসুল আলম ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আলম খান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট আবুল বাশার, স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. আবদুল মতিন প্রমুখ।
ধামরাই প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল শনিবার ধামরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুর রশিদ তুষার সভাপতি ও মোকলেছুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন নবীন চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সম্পাদক আনিস উর রহমান স্বপন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ ও দপ্তর সম্পাদক আজাহারুল ইসলাম রাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে যৌথভাবেন আইয়ুব খান ও বাবুল হোসেন (দু’জনই সমান ভোট পেয়ে) ও নির্বাহী সদস্য মিজানুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
বেড়ায় মতবিনিময় সভা
বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার বেড়ায় গত শনিবার জাইকা ও পল্লী বিদ্যুত্ সমিতির উদ্যোগে বিদ্যুত্ উন্নয়ন ও সঞ্চালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর বেড়া জোনাল অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাইকার প্রতিনিধি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মো. আব্দুস সাত্তার। এতে বক্তব্য রাখেন পাবনা পল্লী বিদ্যুত্ সমিতির নির্বাহী প্রকৌশলী মানবেন্দ্র লাল, সহকারী মহাব্যবস্থাপক আবু সাঈদ প্রমুখ।
সারিয়াকান্দিতে বিএনপি ও শ্রমিক দলের সমাবেশ
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ গতকাল শনিবার সারিয়াকান্দিতে পৌর বিএনপি ও উপজেলা শ্রমিক দলের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, বিএনপি নেতা রমজান আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম তুপুল প্রমুখ।
ময়মনসিংহে খ তফসিল বাতিলের দাবিতে গণঅনশন
ময়মনসিংহ প্রতিনিধি \ চলতি জাতীয় সংসদ অধিবেশনে গেজেট ‘খ’ তফসিল অর্পিত সম্পত্তি বাতিলের মাধ্যমে মামলা থেকে জনগণকে হয়রানি ও দেবোত্তর বোর্ড গঠন না করার দাবিতে ময়মনসিংহে গণঅনশন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ গণঅনশনে এডভোকেট বিকাশ রায়, স্বপন সরকার, অধ্যাপক আতিকুর রহমান, এডভোকেট প্রনব কুমার সাহা, এডভোকেট রাখাল সরকারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঘাটাইলে গোলজার হোসেন শিক্ষা বৃত্তি পরিষদের সনদ বিতরণ
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল শনিবার গোলজার হোসেন ব্রিলিয়্যান্ট স্কুল এন্ড কলেজে ‘গোলজার হোসেন শিক্ষা পরিষদ’ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এম,পি আলহাজ্ব আমানুর রহমান খান রানা । দিগিন্দ্র মোহন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন বৃত্তি দাতা মোঃ গোলজার হোসেন, পৌর মেয়র মনজুরুল হক মনজু, গোলজার হোসেন শিক্ষা পরিষদের সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সরিষাবাড়ী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, গোলজার হোসেন ব্রিলিয়্যান্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হাশেম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার দুপুরে সরকারি মহিলা কলেজের শিক্ষকদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। ‘দুর্নীতিমুক্ত কলেজ চাই, স্বাধীনভাবে পড়তে চাই’-এ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা একটি মিছিল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, কলেজের শিক্ষকদের নিকট ইংরেজি, গণিত, রসায়ন, পদার্থ, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয় প্রাইভেট না পড়লে ফেল করিয়ে দেয়া হয়। আর প্রাইভেট যারা পড়ে তাদের অগ্রিম প্রশ্নপত্র দেয়া হয়। সরকারি নিয়মমতে কলেজে পরীক্ষা নেয়া হয় না। নিজেদের মনগড়া মত পরীক্ষা নেয় কলেজ প্রশাসন। নির্ধারিত হারের চেয়ে শিক্ষকরা অতিরিক্ত টাকার বিনিময়ে সাজেশন বিক্রি করে। এতে করে অনেক দরিদ্র-অসহায় শিক্ষার্থীর পক্ষে সাজেশন কেনা সম্ভব হয়নি। ফলে বেশির শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে পারে না। কলেজ উপাধ্যক্ষ আব্দুস সোবহান জানান, প্রিন্সিপাল স্যার আসলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
পঞ্চগড়ে হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সিনিয়র সদস্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক বাবু মহানন্দ রায়ের সভাপতিত্বে সম্মেলনে পঞ্চগড়-১ আসনের সাংসদ মোঃ মজাহারুল হক প্রধান, ঐক্য পরিষদের নেতা বাবু ইন্দ্র মোহন রায়।
সোনাতলায় কৃষক লীগের কর্মীসভা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ গত শুক্রবার সোনাতলা কৃষক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষক লীগ নেতা মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইমারত আলী। বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিনহাদুজ্জামান লিটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর বাদশা, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু প্রমুখ।
ত্রিশালে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত শুক্রবার আখরাইল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান। উপজেলা যুবলীগ সভাপতি হুমায়ুন কবীর আকন্দের পরিচালনায় ও সাখুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-ময়মনসিংহ জেলা যুবলীগের সহ-সভাপতি কাজী মুন্জুর মোর্শেদ রাজু। বিশেষ অতিথি ছিলেন-জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শওকত ওসমান লিটন প্রমুখ।
বিরামপুরে দুর্যোগ প্রশমন দিবস পালন
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে গত শুক্রবার শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সপ্রতিপ সরকার, দ্বিতীয় স্থান অধিকার করে আমানুল্লাহ কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মোত্তাসিমা মিম ও তৃতীয় স্থান অধিকার করে বিরামপুর পৌর কিন্ডার গার্টেনের নার্সারি শ্রেণির জায়মা জিন্নাহ অহনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. জিন্নাহ প্রমুখ।
কলমাকান্দায় মতবিনিময় সভা
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা\ জেলার কলমাকান্দা থানা চত্বরে গত শুক্রবার হিন্দু সম্প্রদায়ের শারদীয়া দুর্গোত্সব উপলক্ষে ৪৬টি পূজা মন্ডবের সভাপতি-সম্পাদক ও উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দের সহিত ওসি কলমাকান্দা থানা, মোঃ বজলুর রহমান মতবিনিময় করেছেন। এ সময় ওসি তদন্ত মোঃ আমির উদ্দিন, পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস, সম্পাদক সুজন সাহা ও সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
হোমনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার হোমনা উপজেলায় ইয়াছিন মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মো. চুন্নু মিয়ার পুত্র। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার জানান, গত শুক্রবার রাতে ওই স্থানে অভিযান চালিয়ে ১৫টি ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় এবং এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী মাদক ব্যবসায়ী জজ মিয়া ও জুয়েল পালিয়ে যায়। এ ব্যাপারে তাদের তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজয়নগরে অধ্যক্ষের বাসভবন ভাংচুর
বিজয়নগর (ব্রাহ্মণবাড়ীয়া) সংবাদদাতা\ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়ীয়া পলিটেকনিক শিক্ষার্থীরা গতকাল শনিবার বিজয়নগর উপজেলা ইসলামপুর নামক স্থানে পলিটেকনিকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের বাসভবন ভাংচুর করে। পরে এক প্রতিবাদ সভায় জেলা আইডিইভি সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খিসা, জেলা আইডিইভি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আবু মুছা, ইমরান ও রাজু প্রমুখ।
সাতক্ষীরায় তথ্য মেলার উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি\ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে গতকাল শনিবার সাতক্ষীরায় র্যালি ও সভা হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী তথ্য মেলা।
মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি, সাতক্ষীরার সভাপতি প্রফেসর আব্দুল হামিদ। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরি, টিআইবির প্রকল্প পরিচালক উমা চৌধুরি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লষ্কর তাজুল ইসলাম প্রমুখ।
দেবীগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা\ দেবীগঞ্জ সদর ইউনিয়নে জিয়া পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত আলী মাস্টার। এছাড়া বক্তব্য রাখেন কৃষক দলের আঃ মজিদ ও দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সেনবাগে তিন দিনের চক্ষু শিবির উদ্বোধন
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর ইসমত দানু ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির। এ উপলক্ষে মো. রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, মেঘনা ব্যাংকের পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিক। এসময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জজ মো. ইয়াছিন, প্রকৌশলী সাখাওয়াত হোসেন দুলাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মমিন উল্যা প্রমুখ।
মুকসুদপুরে ব্যতিক্রমধর্মী ফুটবল খেলা
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় লায়ন ক্লাবের উদ্যোগে ও ডাঃ নিধান মন্ডলের আয়োজনে গত শুক্রবার ষাটোর্ধ বয়সের অভিভাবকদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বিলরুট ক্যানেলের শাখা নদীর উত্তরপাড় ফুটবল একাদশ ও দক্ষিণপাড় ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এ খেলায় উত্তরপাড় ফুটবল একাদশ ১-০ গোলে দক্ষিণপাড় ফুটবল একাদশকে হারায়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মিহির কান্তি রায়।
আদমদীঘি আওয়ামী লীগের আলোচনা সভা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা\ বগুড়ার আদমদীঘিতে গত শুক্রবার উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আদমদীঘি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল হাসান বুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, আব্দুল জব্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমিনুল ইসলাম সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সম্পাদক একরামুল হক প্রমুখ।
সদরপুরে ভিশন ২০২১ অর্জন শীর্ষক মতবিনিময় সভা
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুরে সরকারের সাফল্যের ৪ বছর পূর্তি উপলক্ষে দিন বদলের সনদ ভিশন-২০২১ অর্জন শীর্ষক মতবিনিময় গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আ-লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস ছত্তার ফকির, আ-লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা বেগম লাকী প্রমুখ।
পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে একটি পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন কর্মসসূচি পালিত হয়েছে। ‘পঞ্চগড় জেলাবাসী’ এ কর্মসূচির আয়োজন করে। এসময় জেলা যুবদল সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, সাংবাদিক সাইফুল আলম বাবু, নাট্য সংগঠন কারিগরের সরকার হায়দার, ভূমিজের আবু হাজ্জাজ তানিন, প্রজন্ম ’৭১-এর মোস্তাফিজুর রহমান ও সোহরাব হোসেন সোহাগ প্রমুখ বক্তব্য দেন।
পার্বতীপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ পার্বতীপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শ্রেষ্ঠ পাঠকদের পুরস্কার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ইয়ংস্টার গণপাঠাগার। গত শুক্রবার অনুষ্ঠিত সংবর্ধনা, পুরস্কার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বতীপুরের কৃতী সন্তান নীলফামারীর সিনিয়র সহকারী জজ মোঃ মতিউর রহমান। ইয়ংস্টার ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইয়ংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক মোঃ ফয়েজুর রহমান প্রমুখ।
লোহাগাড়ায় রিপোর্টার্স ইউনিটি গঠিত
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ লোহাগাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে মনির আহমদ আজাদকে (দৈনিক বর্তমান ও আজকের সূর্যোদয়) সভাপতি ও মামুনুর রশিদকে (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সাঙ্গু) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্যরা হলেন: মাহমুদুল হক চৌধুরী সাংগঠনিক সম্পাদক, খোকন সুশীল দপ্তর ও প্রচার সম্পাদক, মোহাম্মদ সোলায়মান কোষাধ্যক্ষ এবং নির্বাহী সদস্য যথাক্রমে অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক ইত্তেফাক) অধ্যাপক মু. আবদুল খালেক, দেলোয়ার হোসেন রশিদী ও এম. কাউছারউদ্দীন।
প্রেসক্লাব কালীগঞ্জের নির্বাচন সম্পন্ন
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি \ প্রেসক্লাব কালীগঞ্জ ঝিনাইদহের দ্বিবার্ষিক নির্বাচনে কণ্ঠ ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ইত্তেফাক কালীগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কাগজ ও প্রবাহের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,সহ-সভাপতি পদে সিরাজুল ইসলাম সুজন, সহ-সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক হিসেবে ওলিয়ার রহমান, নির্বাহী সদস্য হিসেবে সোহেল আহম্মেদ, মোফাজ্জেল হোসেন মঞ্জু, ভিপি জোবায়ের নির্বাচিত হয়েছেন।
ঝিনাইগাতীতে চারা বিতরণে অগ্রণী ব্যাংক
ঝিনাইগাতী(শেরপুর) প্রতিনিধি \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া আদর্শ গ্রামে অগ্রণী ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে ঔষধি ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে গত শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের এজিএম সুরঞ্জন কুমার রায়, অগ্রণী ব্যাংকের নালিবাড়ী উপজেলা শাখা ম্যানেজার শাহজাদা, তিনানী অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান প্রমুখ।
রাণীনগরে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে উপজেলাভিত্তিক মাজার-খানকা, হেফজখানার প্রতিনিধি, খতিব ও ইমামদের নিয়ে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসালাম পাটওয়ারির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। এছাড়া বক্তব্য রাখেন নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার আরবী সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও হাট-নওগাঁ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আফজাল হোসাইন প্রমুখ।
