গণমাধ্যম সংস্থা ঘাসফুল তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মাননা প্রদান করেছে। অধ্যাপক হায়াত্ মামুদের সভাপতিত্বে সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে ঘাসফুল পরিবারের পক্ষে ফুলের তোড়া, ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থমূল্যে সম্মাননা জানান রওনক সুলতানা ও ড. রকিবুল হাসান। কানাডার লোকসঙ্গীত ও শিল্প গবেষক নরম্যান পেরিনের লোকজ সঙ্গীতের সুরে বাঁশি বাজানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক সফিউদ্দীন আহমেদ ও অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নাশিদ কামাল, ড. খায়রুল আলম সবুজ, ধনু সাত্তার, মহিউজ্জামান চৌধুরী ময়না প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি
