ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ মে ২০১৯, ১৩:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাসুম মিয়া (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত মাসুম মিয়া উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামের মামুন মিয়ার ছেলে।

 

জানা গেছে, মাসুমের সঙ্গে একই গ্রামে ইয়াছিনের (১৮) বিরোধ ছিল। শনিবার সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইয়াছিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মাসুমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

 

ইত্তেফাক/এএম