তুলসী লাহিড়ীর স্মৃতি বিজড়িত নলডাঙ্গার জমিদার বাড়ি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৫
উপমহাদেশের বিখ্যাত নাট্যকার, শিল্পী, চলচ্চিত্র অভিনেতা তুলসী লাহিড়ীর স্মৃতি বিজড়িত নলডাঙ্গার জমিদার বাড়ি গাইবান্ধা জেলার অতীত ইতিহাসের এক সুবর্ণ স্বাক্ষর। নলডাঙ্গা এলাকা ছাড়াও লালমনির হাটের হাতীবান্ধা, ডাউয়াবাড়ি, বগুড়ার শেরপুর ও পশ্চিম দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে এদের জমিদারি বিস্তৃত ছিল। উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের মধ্যে ভগ্নপ্রায় কস্টি পাথরের শিবলিঙ্গ ও শ্বেত পাথরের বৃষ মন্দির (১২৮০ সালে তৈরি) এবং কাশি থেকে আনা ছোট ছোট নক্সা করা পাথরের টপুকরোয় তৈরি শ্রী শ্রী শৈলেশ্বর মন্দিরের অভনব নির্মাণ শৈলী অনুসন্ধিত্সু ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে। ১৩৩৪ বঙ্গাব্দে নির্মিত এই মন্দির গাত্রের শিলালিপি থেকে নলডাঙ্গার জমিদার বংশের কৃতী পুরুষ সুরেন্দ্র দেবশার্মা ও শ্রীমতি শৈলবালা দেবীর নাম পাওয়া যায়। দুর্ভিক্ষ কবলিত নলডাঙ্গায় জমিদারদের দ্বারা খননকৃত ৫ একর ১৭ শতাংশ আয়তন বিশিষ্ট বিরাট আকারের পুকুরটি বর্তমানকাল পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের প্রাত্যহিক কাজে ব্যবহূত হচ্ছে।