আজ ‘ফ্রন্ট লাইন’-এর ৩৫০তম পর্ব সরাসরি সম্প্রচার হবে বাংলাভিশনে। সমসাময়িক রাজনীতি ও দেশ-বিদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনামূলক এই অনুষ্ঠানের আজকের বিষয় ‘রাজনৈতিক সার্বিক অবস্থা’। সরাসরি এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ দুজন আলোচক। তারা এবারের বিষয়ের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনার পাশাপাশি ফোনে দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন।
সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনা ও শাহীদ সম্পদের প্রযোজনায় ‘ফ্রন্ট লাইন’-এর ৩৫০তম পর্ব বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
উল্লে¬খ্য, ‘ফ্রন্ট লাইন’ প্রতি সপ্তাহের শনি, সোম ও বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
