গলায় বিশাল বড় বড় রুদ্রাক্ষের মালা, সঙ্গে আরও রয়েছে ওম, ক্রুশ ও স্বস্তিকাসহ একাধিক মালা। ঠোঁটে লিপস্টিক। দুই হাতে অনেকগুলো তাবিজ ও আংটি। এভাবে হয়তো কখনও কেউ আমির খানকে দেখেনি। দেখারও কথা নয়। কিন্তু এবার দেখা যাবে। রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’ চলচ্চিত্রে আমির খানকে ঠিক এরকমই একটি চরিত্রে দেখা যাবে। এই চরিত্রে তাকে স্যুট-বুট ও ঘাগড়া পড়া অবস্থায় কাঁধে এক পুরোনো রেডিও ঝুলিয়ে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি ছবিটি মুম্বাইয়ে শুটিং চলাকালীন তোলা হয়।
