ঈদের অনুষ্ঠানে জুয়েল আইচ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪০
জুয়েল আইচ জাদুশিল্পে জনপ্রিয় নাম। এই কিংবদন্তি দেশের বাইরেও জনপ্রিয়। এবার ঈদুল আজহার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ। তার মুখোমুখি হচ্ছেন অপি করিম। বাংলাভিশনের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘আমাদের জাদুকর’। আড্ডা ও জাদুর সমন্বয়ে নির্মিত এই অনুষ্ঠানের ধারণ কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। জুয়েল আইচ কয়েকটি জাদু দেখানোর পাশাপাশি অনুষ্ঠানে কথা বলেছেন জাদুশিল্পে তার নানা অভিজ্ঞতা নিয়ে। বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে।