গাইবান্ধায় হিংসার বলি গাছের চারা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
গাইবান্ধা শহরের নিউ ব্রিজ এলাকার শহর রক্ষা বাঁধে (উত্তর পার্শ্বের এলাকায়) রোপণকৃত বিভিন্ন প্রজাতির ৫শ’ গাছের মাথা শুক্রবার রাতে দুষ্কৃতিকারীরা ভেঙ্গে দিয়েছে। সম্প্রতি বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় বন্ধু কল্যাণ সংস্থা নামে একটি প্রতিষ্ঠান নিউ ব্রিজ রোড এলাকার দেড় কি.মি. রাস্তা ও বাঁধের ধারে এসব গাছের চারা রোপণ করেন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ওই এলাকার উন্নয়ন বিরোধী একটি দুষ্কৃতি চক্র দীর্ঘদিন যাবত্ এই প্রতিষ্ঠানের কার্যক্রমে বাধা সৃষ্টি করে আসছে। তারা ইতিপূর্বেও দু’দফায় বিভিন্ন এলাকায় তাদের লাগানো গাছের চারা ভেঙ্গে ফেলেছে। এ ব্যাপারে সংস্থার পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।