বিভিন্ন স্থানে চার খুন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
গোপালগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্নস্থানে ৪ জন খুন হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। গোপালগঞ্জ গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার রামদিয়া এলাকা থেকে গতকাল রবিবার দুপুরে রুবেল দাড়িয়া (৩৫) এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে রামদিয়া ফাঁড়ির পুলিশ। জানা যায়, রুবেল গত শুক্রবার সকালে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। সে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের সবের দাড়িয়ার ছেলে। লাশের শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। চট্টগ্রাম চট্টগ্রামে রেলওয়ে কলোনী থেকে গতকাল রবিবার সামসুন নাহার (২২) নামে একজন মারা গেছেন। নিহত যুবতীর দুই হাতের রগ কাটা এবং গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। জানতে চাইলে স্বজনরা এসব বিষয় এড়িয়ে যান। নিহত সামসুন নাহার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কাউরি গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে পরিবারের সঙ্গে নগরীর রেলওয়ে কলোনীতে থাকতেন। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব-শ্যামপুর থেকে গতকাল রবিবার বিকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে শিবগঞ্জ থানা উপ-পরিদর্শক এস.আই রেজা জানান, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ফুলপুর (ময়মনসিংহ) ফুলপুর উপজেলার পাগলা গ্রামের খড়িয়া নদীর চর থেকে গতকাল রবিবার সকালে আব্দুস সালাম (২৫) নামে এক মোটর সাইকেল চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ধোবাউড়া উপজেলার পশ্চিম গামারিতলা গ্রামের মাওলানা হাজী রহমত উল্ল¬াহর ছেলে। নিহতের পিতা জানান, তার ছেলেকে ভাড়ার কথা বলে শনিবার রাতে মুক্তাগাছা গ্রামের আজিজুল হক ডেকে নিয়ে আসে। এরপর থেকে ছালাম নিখোঁজ।