দুর্বল শিক্ষানীতির কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
দুর্বল শিক্ষানীতির কারণে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে। শহরের তুলনায় গ্রামের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে চলেছে। গত শনিবার মুদাফরগঞ্জের চিকোনিয়ায় আনছারিয়া ফাউন্ডেশনের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন, জাতীয় তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির নেতা বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। আনছারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নেক্সাস গ্রুপের এমডি ড. রশিদ আহমেদ হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক মনির হায়দার। অনুষ্ঠানে লাকসাম ও মনোহরগঞ্জের ১৪৭টি প্রতিষ্ঠানের ৬ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা দেয়া হয়। অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, লাকসামের সাবেক মেয়র আব্দুর রশিদ চৌধুরী, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আবদুল বাতেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল মুনাফ, মুদাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, ব্যবসায়ী আতিকুল ইসলাম লিটন, শিক্ষক নেতা আতিকুল ইসলাম প্রমুখ।