কাউখালীতে জেপি’র কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
কাউখালীর ৫নং শিয়ালকাঠী ইউনিয়নে গত শনিবার জাতীয় পার্টির (জেপি’র) এত কর্মীসভা অনুষ্ঠিত হয়। বিকালে শিয়ালকাঠী চৌরাস্তা কাজী বাড়ি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন জেপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, অধ্যক্ষ আ. সামাদ, শ্রমিক পার্টির সভাপতি হারুন আর রশীদ, ইউনিয়ন জেপি’র সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, ছাত্র সমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল, ইউপি সদস্য আবুল বাশার, শহীদুল আলম, আ. ছোমেদ, রফেজ উদ্দিন হাওলাদার, ইউপি সদস্য মো. মহারাজ, আবুল কালাম তালুকদার, শাহ আলম খান, আমজেদ হোসেন, ফজলুর রহমান সিকদার, মহারাজ সিকদার, হুমাউয়ুন কবীর, কালাম তালুকদার প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কাউখালীর পূর্ব শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।