দৌলতপুরে বিজিবি’র গুলিতে ফেনসিডিল ব্যবসায়ী নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোড়ারপাড়া এলাকায় ফেনসিডিল চোরাচালানিরা বিজিবিকে লক্ষ্য করে বোমা ছুঁড়লে বিজিবি ও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিতে এক চোরাচালানি নিহত হয়েছে। জানা যায়, শনিবার রাতে সীমান্ত সংলগ্ন গোড়ারপাড়া-ময়রামপুর সড়কের পাশ দিয়ে ১৪/১৫ জন মাদক চোরাচালানি ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছিল। এসময় বিজিবি সদস্যরা চোরাচালানিদের চ্যালেঞ্জ করলে তারা ২টি বোমা নিক্ষেপ এবং ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ধাওয়া করে। এ সময় বিজিবি চোরাচালানিদের লক্ষ্য করে পর পর ৩ রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে জামালপুর গ্রামের সামিরুল নামে এক মাদক চোরাচালানি নিহত হয়। রবিবার সকালে শামিরুলের লাশ উদ্ধার করে পুলিশ।