সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৪
সরিষাবাড়ীতে ডিজিটাল ক্লাস রুমের উদ্বোধন জামালপুর প্রতিনিধি\ জামালপুর জেলার সরিষাবাড়ীর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস রুমের উদ্বোধন করা হয়েছে। শনিবার এ ক্লাস রুম উদ্বোধন করা হয়। ডিজিটাল ক্লাস রুমটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোরাদ হাসান। কালীগঞ্জে বখাটের ৬ মাসের জেল কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা\ লালমনিরহাটের কালীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে খোদরপাড়া-জিবেরহাট রাস্তার তেরেয়ার বান্নি নামক স্থানে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে সুরুজ্জাজামান নামে এক বখাটে। পরে পুলিশ তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবক তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বি নারী ও শিশু নির্যাতন আইনের ৫০৯ ধারা মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কুমিল্লায় হাফেজ সম্মাননা ও বৃত্তি প্রদান কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লায় হাফেজ সম্মাননা সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন। হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মাওলানা মীর হোসাঈন পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা ড. রুহুল আমিন, সমাজ সেবা কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক মো. ফরিদউদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন। নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার গণসংযোগ নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এবারও এড. ইউনুস আলী গণসংযোগ করছেন। এড.ইউনুস আলী নন্দীগ্রাম থানার রুস্তুমপুর গ্রামের মুক্তিযুদ্ধে শহীদ মহিউদ্দিন আহম্মেদ মরু মন্ডলের ছেলে। মহিউদ্দিন আহম্মেদ মরু মন্ডল নন্দীগ্রাম থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। গাইবান্ধায় জাতীয় ছাত্র সমাজের সম্মেলন গাইবান্ধা প্রতিনিধি\ জাতীয় ছাত্র সমাজ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন শনিবার স্থানীয় পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্র সমাজ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান সুজনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ সরকার, বিশেষ অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, সাবেক সংসদ সদস্য ও যুগ্ম মহাসচিব লুত্ফর রহমান চৌধুরী। নাঙ্গলকোটে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা নাঙ্গলকোটে বিএনপির বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৬জন আহত হয়েছে। আহতরা হলেন- মাঈনউদ্দিন (৪২), আলাউদ্দিনসহ (৩৫) অন্তত ৬ জন। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার আদ্রা ইউপির ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ মাঠে। মিরসরাইয়ে শিক্ষক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ মিরসরাইয়ের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে বিদায়ী শিক্ষক, কর্মচারী ও কৃতী শিক্ষার্থী ও কলেজ ব্যবস্থাপনা পরিষদ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন এমপি। নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সদস্য প্রফেসর হেলালউদ্দিন নিজামী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ কান্তি দত্ত, কলেজ পরির্দশক সুমন বড়ুয়া, প্রাক্তন শিক্ষক হরিসাধন দাশ, দবিরউদ্দিন, মো. আলী, কলেজ পরিচালনা কমিটির সদস্য শফিউল আলম, শিক্ষক আতিকুর রহমান খান প্রমুখ। পূর্বধলায় মরণোত্তর চেক হস্তান্তর পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কো. লি.-এর আল-আমিন বীমা প্রকল্পের উদ্যোগে নিজ হোগলা শাখায় শনিবার মরণোত্তর চেক হস্তান্তর করা হয়। উপজেলার মনিয়ারকান্দা গ্রামের বীমা গ্রাহক আরজ আলীর মরণোত্তর চেক হস্তান্তর অনুষ্ঠান কোম্পানীর এরিয়া ম্যানেজার এমদাদুল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বীমা গ্রাহক মৃত আরজ আলীর মনোনীত ছেলে আল-আমিনের হাতে ২৮ হাজার ৭৩১ টাকার চেক হস্তান্তর করা হয়। ডিমলায় পূজা কমিটির সাথে মতবিনিময় ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় শনিবার সকালে বাবুরহাট গীতা আশ্রমে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নীলফামারী-১ আসনের এমপি জাফর ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন। পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি অজয় কুমার সিংহ রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওসি আজিমউদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম ও যুবলীগ সভাপতি শৈলেন চন্দ্র রায়। খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইমাম মুনজুর আহমেদ দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া পশিচমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুনজুর আহমেদ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা মুনজুর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। গৌরনদী-আগৈলঝাড়ায় বিএনপির গণসংযোগ গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ শনিবার ও শুক্রবার বরিশালের গৌরনদী-আগৈলঝাড়ায় ব্যাপক গণসংযোগ করেছেন বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ড. এম, শাহ আলম। ছাতকে সংবাদপত্র এজেন্টের উপর হামলা ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে সংবাদপত্র এজেন্টের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় সংবাদপত্র এজেন্ট আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে (৪২) প্রথমে কৈতকও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের কাশিপুর-সিরাজগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। টিআইবির উদ্যোগে শ্রীমঙ্গলে তথ্যমেলা শ্রীমঙ্গল মৌলভীবাজার) সংবাদদাতা \ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, শ্রীমঙ্গল এখানে দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে শনিবার শ্রীমঙ্গল পৌরসভা মাঠে আয়োজিত তথ্যমেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ। রায়গঞ্জে জাতীয় পার্টির কাউন্সিল রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ তেইশ বছর পর রায়গঞ্জে জাতীয় পার্টির (এরশাদ) ত্রিবার্ষিক কাউন্সিল ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর বাস টার্মিনাল চত্বরে কাউন্সিলের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জাতীয় পার্টি রায়গঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন জলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু। অনুষ্ঠানে অধ্যাপক জাকির হোসেন তালুকদারকে সিরাজগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। মুন্সীগঞ্জে দু’দিনের তথ্যমেলা মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দু’দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। তথ্য জানার দিবস শনিবার জাঁকজমকপূর্ণ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনের এই মেলায় তথ্যের পসরা বসেছে ২৮টি স্টলে। এই পসরায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মকাণ্ড এবং সেবা সংক্রান্ত তথ্যও প্রদান করছে। বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, সিভিল সার্জন কাজী শরিফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো.জামাল হোসেন। চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিনুর রহমান ও সঞ্জিত সাহা কিংশুক সমান সংখ্যক ভোট পান। নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি ইশারত আলী, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, অর্থ সম্পাদক সুদীপ্ত কর্মকার, দপ্তর ও প্রচার সম্পাদক বকুল রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, কার্যকরী সদস্য দু’জন- সাইফুল ইসলাম ও আব্দুল আলী। ফুলবাড়িতে ছাত্রলীগের কাউন্সিল ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ ফুলবাড়ি উপজেলা শাখা ছাত্রলীগের ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল রবিবার স্থানীয় সুজাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাদেকুল ইসলাম সবুজের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুবলীগের সভাপতি খাজা মঈনুদ্দিন প্রমুখ। নন্দীগ্রামে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ উপজেলার ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে আব্দুর রহমান খান চৌধুরী মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে হাবিবুর রহমান খান চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে দাতা সদস্য গোলাম কিবরিয়া খান চৌধুরী জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক নাজিরুল ইসলাম, সহকারী শিক্ষক আলাউদ্দিন, আকরাম হোসেন, আবু সালেহ মো. ইমামুন নাছ। বড়াইগ্রামের মৌখাড়া মহিলা কলেজে নবীনবরণ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজে রবিবার নবীনবরণ ও কৃতী ছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শের আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এছাড়া অধ্যক্ষ লুত্ফর রহমান, উপাধ্যক্ষ আব্দুল জাব্বার, প্রধান শিক্ষিকা আফরোজা খাতুন রেখা, মোমিন শেখ, অধ্যাপক সোহরাবউদ্দিন সরকার, তসলিম রানা, আসমানী খাতুন ও ঈশিতা জাহান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন কৃতী ছাত্রীর হাতে ক্রেষ্ট তুলে দেন। পরে ছাত্রীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ উপজেলার ইসলামপুরে দিশারি সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে শনিবার ইসলামপুর বাজার থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত রাস্তার পাশে বনজ বৃক্ষ রোপণ করা। বৃক্ষ রোপণ কর্মসূচিতে দিশারি সমাজ কল্যাণ সংসদের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মোশারফ হোসেন বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি.কে মাঈনউদ্দিন, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফতেহারুল ইসলাম শামীম প্রমুখ। কাহালুতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা কাহালু (বগুড়া) সংবাদদাতা\ গতকাল রবিবার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, ভাইস চেয়ারম্যান আব্দুল করিম আকন্দ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাজী ছালেহ মুস্তানজির, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য কামালউদ্দিন কবিরাজ। করিমগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ রবিবার করিমগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দিবস পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া। সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড: লুত্ফুর রহমান চানমিয়া, ডাঃ শামীম পারভেজ ইবনে হালিম, মোঃ ইকবাল, আবুল মনসুর লনু প্রমুখ। রূপগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ উপজেলা সহিতুননেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল রবিবার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে হেলথ প্রমোশন ইউনিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ। বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম সিদ্দিক, প্রধান শিক্ষক বাবু ঠাকুর দাস কর। ধামরাইয়ে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন ধামরাই (ঢাকা)সংবাদদাতা \ ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ গত শনিবার দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার বাউখন্ড কমিউনিটি ক্লিনিক, নান্দেশ্বরী ও বড় নারায়ণপুরে ২টি প্রাইমারী স্কুল ভবন, দিমুখা-মকিমপুর রাস্তা এবং চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামে ৮০টি বাড়িতে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু) সহ অন্য নেতৃবৃন্দ এমপির সংগে ছিলেন। বরগুনায় নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের কর্মশালা বামনা (বরগুনা) সংবাদদাতা\ আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বরগুনা-২ আসনে (বামনা-বেতাগী-পাথরঘাটা) উপ-নির্বাচনে দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের এক কর্মশালা বামনা ডিগ্রী কলেজ মিলনায়তনে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার মোঃ মোস্তফা ফারুক, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সহকারী রিটার্নিং অফিসার, পিরোজপুর জেলা নির্বাচন অফিসার আহম্মেদ আলী। কুলিয়ারচরে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোঃ কুদ্দুছ-উন-নূর ও সাধারণ সম্পাদক নূরুল আলমের নেতৃত্বে উপজেলার ৫৫টি স্কুলের তিনশতাধিক সাধারণ শিক্ষক সমাবেশে অংশ নেন। সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার শিক্ষক সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এমদাদুল ইসলাম, আবু মোঃ মুছা মিয়া, সিরাজুল ইসলাম আবিরাজ, ফজলে এলাহী ও প্রদীপ কুমার সরকার প্রমুখ।