সয়া প্রোটিন উপকারী না অপকারী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১০
আজকাল সয়া প্রোটিন আহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন সয়া আহারে পুরুষের সেক্স হরমোন হিসাবে খ্যাত টেসটেসটেরনের পরিমাণ হ্রাস, শরীরে টিউমার গ্রোথ এবং মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ সয়া আহারের বড় ধরনের ঝুঁকি সম্পর্কে এধরনের তথ্য মানতে নারাজ। তবে আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, প্রাকৃতিক উত্স থেকে প্রাপ্ত সয়া ক্যান্সার রোধে সহায়ক হতে পারে। তবে প্রক্রিয়াজাত সয়া আহারের ব্যাপারে কোন মতামত দেননি বিশেষজ্ঞগণ। তবে যেহেতু সয়া-এর স্বাস্থ্য বেনিফিট ও ক্ষতির দিক সম্পর্কে যথেষ্ট বিতর্ক রয়েছে তাই সয়া প্রোটিন আহারের ব্যাপারে যে কোন পুষ্টিবিদের পরামর্শ নেয়া উচিত।