বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘নদী দখলের বিরুদ্ধে দক্ষিণ হিমালয় অঞ্চল’ এই শ্লোগানকে সামনে রেখে ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন, রিভারাইন পিপল, শ্রাবণ প্রকাশনী যৌথভাবে রবিবার থেকে ২ দিনব্যাপী নদী বিষয়ক বইমেলা আয়োজন করেছে। সকালে রাজধানীর আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), ঢাকায় শ্রাবণ প্রকাশনীর কার্যালয়ে এই মেলা উদ্বোধন করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। বিশেষ অতিথি ছিলেন ডা. আব্দুল মতিন সাধারণ সম্পাদক বাপা, অহিদুজ্জামান ডায়মন্ড, চলচ্চিত্র নির্মাতা, জিল্লুর রহমান সদস্য সচিব; ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন। সভাপতি ছিলেন আবু সাঈদ খান, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক সমকাল। মেলায় নদী বিষয়ক বই-পত্রিকার প্রদর্শনী হচ্ছে। এ প্রদর্শনী রাত ৮টা পর্যন্ত চলবে। -প্রেস বিজ্ঞপ্তি
