সময়ের সাথে সাথে ইন্টারনেট যেমন ছড়িয়ে পড়ছে, তেমনি ইন্টারনেট সূত্রেই হ্যকারদল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আরও শক্তিশালী হয়ে। সাইবার স্পেসে তাই প্রতিরোধ গড়তে নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ‘সাবাইর রিজার্ভ ইউনিট’ নামের নতুন একটি সংস্থাই গঠন করছে তারা তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এর জন্য শত শত কম্পিউটার বিষয়ে বিশেষজ্ঞদের নিয়োগও দেওয়া হচ্ছে। আগামী মাস থেকেই নতুন এসব কর্মী তাদের কাজ শুরু করবেন। যুক্তরাজ্যের সরকারি বিভিন্ন ওয়েবসাইটের কম্পিউটার নেওয়ার্ককে সুরক্ষা প্রদান এবং গুরুত্বপূর্ণ সব তথ্যের সুরক্ষার জন্যই কাজ করবে এই ইউনিট। দেশটির প্রতিরক্ষা সচিব ফিলিপ হ্যামন্ড জানিয়েছেন, নতুন ইউনিট প্রয়োজনবোধে সব ধরনের অনলাইন যোগাযোগকে নিস্ক্রিয় করার ক্ষমতা রাখবে এবং প্রয়োজন হলে সেটা করে তথ্য ও নেটওয়ার্কে সুরক্ষা দেবে।
