গুগল অ্যাপ্লিকেশন লঞ্চার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫২
সার্চ ইঞ্জিনসহ বিভিন্ন ওয়েব সেবায় শীর্ষস্থানে থাকলেও নতুন নতুন সেবা চালু করে যাচ্ছে টেক জায়ান্ট গুগল। তাদের বিভিন্ন অনলাইন সেবা আরও সহজে গ্রহণ করতে এবারে তারা চালু করেছে অ্যাপ্লিকেশন লঞ্চার। গুগল সার্চের হোমপেজ কিংবা জিমেইলে গেলেই এখন দেখা মিলবে এই লঞ্চারের। আগে গুগল’র বিভিন্ন সেবা এসব ওয়েবপেজের উপরে বারে দেখাত। এখন এর বদলে ছোট্ট একটি আইকন যুক্ত হয়েছে। এখানে ক্লিক করলেই বিভিন্ন গুগল পরিসেবার শর্টকাট পাওয়া যাবে। এখান থেকে গুগল প্লাস, গুগল সার্চ, ইউটিউব, গুগল ম্যাপ, গুগল প্লে, গুগল ড্রাইভ, জিমেইলসহ অন্যান্য সেবায় প্রবেশ করা যাবে। আবার এর ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি গুগল ক্রোম ব্রাউজারে যুক্ত করা সব অ্যাপ্লিকেশনেও প্রবেশের সুযোগ দেবে।