গৃহযুদ্ধ শেষ হওয়ার পরেও শংকায় শ্রীলঙ্কার ভবিষ্যত্

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৪
শ্রীলংকায় তামিল টাইগারের সাথে সরকারি বাহিনীর নৃশংস গৃহযুদ্ধের অবসান হয়েছে চার বছর। এরপরও পারস্পরিক সম্মান ও বিবেচনার ভিত্তিতে দেশটিতে একটি সুন্দর ভবিষ্যতের আশা কর যাচ্ছে না। বরং এ আশা ক্রমবর্ধিতভাবে চুরমার হয়ে যাচ্ছে, জাতিসংঘের দেয়া একটি মানবাধিকার প্রতিবেদন অনুসারে এমনটাই মনে হচ্ছে। প্রতিবেদনটিতে শ্রীলংকার একটি নির্মমচিত্র ফুটে উঠেছে। এতে বলা হয়েছে, সেনাবাহিনী দেশটির বহু এলাকায় কর্তৃত্ব করছে। সরকারের সমালোচকদের হয়রানি, কণ্ঠরোধ কিংবা হত্যা করা হচ্ছে। সংখ্যালঘু জনগোষ্ঠী যেমন, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানদের উপর হামলা করা হচ্ছে। আর এসব কিছু ঘটছে শ্রীলংকার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকসের জ্ঞাতসারেই। কিন্তু রাজাপাকসে বলেছেন, ‘এসব কিছুই প্রপাগান্ডা। জনগণ আমাকে নির্বাচিত করেছে। যদি তারা পছন্দ না করে তাহলে তারা আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে।’