ফিরছে ফেরারি অফ স্পেস

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৬
ইউরোপিয়ান কৃত্রিম উপগ্রহ ফেরারি অফ স্পেস অক্টোবর মাসে পৃথিবীতে ফিরে আসছে। পৃথিবীর মধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করার পর এটি যাতে নিরাপদে পৃথিবীতে অবতরণ করতে পারে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। জ্বালানি সংক্রান্ত কারণেই কৃত্রিম এ উপগ্রহটি পৃথিবীতে ফেরত আসছে। অক্টোবরে এর জ্বালানি ফুরিয়ে যাবে বলে জানিয়েছে ইএসএ। কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে ২০০৯ সালে উেক্ষপণ করা হয়েছিল। —ইয়াহু নিজউ