সম্প্রতি একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে গেছে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তারা আরও জানিয়েছেন, এটির চাঁদের কক্ষপথের চেয়েও কাছ দিয়ে পৃথিবী অতিক্রম করেছে। মহাকাশ বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ২০১৩ আরজেড৫৩। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটির ব্যাস ছিল মাত্র ৩ থেকে ১০ মিটার। যদি গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশও করত তবুও সেটি পৃথিবীর মাটিতে পৌঁছাবার আগেই জ্বলে যেত এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। —রয়টার্স
