সাতক্ষীরা প্রতিনিধি \ ভারতে পাচারের সময় সাতক্ষীরার বাঁকাল ব্রিজ থেকে গত রবিবার ট্রাকসহ ২ হাজার ৫শ’ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের সুবেদার ফয়েজের নেতৃত্বে একটি টহল দল সদর উপজেলার বাঁকাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে উক্ত ইলিশ মাছসহ ট্রাকটি (যার নং যশোর-ট-১১-১৩৩৫) আটক করে।