ঝড়ে রাজবাড়ীর ২০ বাড়ি তছনছ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৬
রবিবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলার সোনার দোকান এলাকায় ২০ বসতঘর মাটিতে পড়ে গেছে। একই সাথে ভেঙ্গে তছনছ হয়ে গেছে অর্ধশতাধিক গাছপালা। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন খান জানান, হঠাত্ করেই স্থানীয় জোয়ার বিল থেকে ধেয়ে আসে ঘূর্ণিঝড়।