পৃথক ঘটনায় ৪ স্থানে ৪ জনের অপমৃত্যু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৬
মাগুরায় মেশিন জড়িয়ে, চাটমোহরে আত্মহত্যাসহ পৃথক ঘটনায় বিভিন্ন স্থানে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মাগুরা মাগুরার পারলা সতদোহা পাড়ায় গত রবিবার বিকালে তুলার মিলে কাজ করার সময় মেশিনে জড়িয়ে কাজল বেগম (২৮) নামে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়। আহত অবস্থায় তাকে নিলে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন। চাটমোহর (পাবনা) চাটমোহর উপজেলার স্থল গ্রামে গত রবিবার মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে বর্ণা খাতুন (১০) নামে এক শিশু আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ফুলপুর (ময়মনসিংহ) ফুলপুরের গুপ্তেরগাঁওয়ে গত রবিবার সকালে ইয়াসমিন (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, প্রতিবেশী ফোরকান আলী তার বান্ধবীকে বিয়ে করতে না পেরে দীর্ঘদিন তাকে মানসিক নির্যাতন করে আসছে। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে ইয়াসমিন আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় ফুলপুর থানায় ইউডি মামলা হয়েছে। হাজীগঞ্জ (চাঁদপুর) হাজীগঞ্জে গত রবিবার বিকালে এক হাসপাতালে আউয়াল শাহাজী রুদ্র নামে সাড়ে দিন বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা যায়, রবিবার বিকালে ঐ হাসপাতালে এক চিকিত্সক পিতা-মাতার সামনেই রুদ্রকে ইনজেকশন পুশ করে। কয়েক মিনিটের মধ্যে শিশু রুদ্র নিস্তেজ হয়ে পড়ে। এর আগেও এ হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটেছে।