জলদস্যুর দশ বছরের জেল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০১
নোয়াখালী ১ম যুগ্ম দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সামছুন্নাহার রবিবার হাতিয়ার জলদস্যু ইসমাইল হোসেন লক্কাকে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। জানা যায় ২০১২ সালের ২৭ এপ্রিল হাতিয়া থানার জাহাজমারার নতুন সুখচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার সহযোগিতায় একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ ইসমাইল হোসেনকে পুলিশ গ্রেফতার করে।