চট্টগ্রামের সাতকানিয়ায় কুকুরের কামড়ে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন পুশ করায় ইয়াছিন আরাফাত (১২) এক স্কুল ছাত্র ও গুড়া ধর (৫০) নামে দুইজন মারা যাওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, ২২ দিন চিকিত্সার পর আরাফাত গত শনিবার ও গুড়া ধর গত রবিবার মারা যান। মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন পুশ করার ফলে তাদের মৃত্যু হয়েছে বলে নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তৈয়ব বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
