সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৪
মনপুরার হাঁস-মুরগি পালন বিষয়ক কর্মশালা মনপুরা (ভোলা) সংবাদদাতা\ ভোলার মনপুরা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায় প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় পারিবারিক হাঁস-মুরগি পালন বিষয়ক ৭ দিনের প্রশিক্ষণ কর্মশালা গত রবিবার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) মোঃ মাসউদ পারভেজ মজুমদার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা (অতিঃ দাঃ) মোঃ মহসীন। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ কর্তার দায়িত্বে থাকা ভেটেরিনারী সার্জন ডা. মোঃ রায়হান। কুড়িগ্রামে হামলার প্রতিবাদে সমাবেশ কুড়িগ্রাম প্রতিনিধি\ চিলমারী ডিগ্রী কলেজের ছাত্রদলকর্মী রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব ও যুগ্ম আহবায়ক খায়রুল কবির জুয়েল প্রমুখ। সুনামগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় একজন আটক সুনামগঞ্জ প্রতিনিধি\ সিলেটে ব্র্যাক ব্যাংকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় সুনামগঞ্জে ১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সুনামগঞ্জ সদর থানার ওসি এনামুল হক জানান, ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থানা ও সুনামগঞ্জ সদর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি জানান, হাসানুজ্জামান ইস্পাহানি (২৮) শহরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আড়াইহাজারে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ এলজিইডি আড়াইহাজার আয়োজিত রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেন্সে প্রোগ্রাম ( আর ই আর এমপি) শীর্ষক প্রকল্পের আওতায় পল্লী সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে অংশগ্রহণ এবং আত্মকর্মসংস্থান উন্নয়নের উপর প্রশিক্ষণার্থীদের মাঝে গতকাল সোমবার উপজেলা অডিটরিয়ামে চেক ও সনদপত্র বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি থেকে এই চেক বিতরণ করেন। এসময় উপজেলা প্রকৌশলী এহসানুল হকসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন। গাজীপুরে ছাত্র আন্দোলনের সম্মেলন গাজীপুর প্রতিনিধি\ কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গ সংগঠন ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী। ছাত্র আন্দোলনের নেতা মাহমুদুল হাসান মারুফের সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা মাওলানা সিদ্দিকুর রহমান, আঃ রহমান, হাবিবন্নবী সোহেল, কণা রানী দেবনাথ, মিঠুন সিদ্দিকী প্রমুখ । ডোমারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার পরিষদের সভাপতি রামনিবাস আগরওয়ালার সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ইন্দ্রনাথ রায় প্রধান অতিথি ছিলেন। নীলফামারী জেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোড়াচাঁদ অধিকারী, সম্পাদক বাবু খোকা রাম রায় বিশেষ অতিথি ছিলেন। এসময় ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সম্পাদক শেখর চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক উজ্জল কানজিলাল প্রমুখ বক্তব্য রাখেন। আদমদীঘিতে ৩ মাদকসেবীর জেল জরিমানা আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে গত রবিবার মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির জেল ও জরিমানা করা হয়। পুলিশ জানায়, সাজাপ্রাপ্তরা হলেন— নওগাঁ জেলার শিমুলিয়া গ্রামের আবুল কালাম (৩৯) ও আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ী গ্রামের গোলাম মোস্তফা ভুট্টু (৩৫) তিন মাস করে বিনাশ্রম জেল দেয়া হয় এবং সান্তাহার চা-বাগান এলাকার শ্রী শংকরের এক হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন। মুন্সীগঞ্জে চিকিত্সা সেবা এবং ওষুধ বিতরণ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত রবিবার সকালে টঙ্গীবাড়ী উপজেলার বেশনাল গ্রামে ডা. আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাঃ আজিজুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান মাষ্টার। এখানে গাইনী, মেডিসিন, ডেন্টাল, শিশু ও হূদরোগ বিভাগের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার সেবা প্রদান করেন। নরসিংদীতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন নরসিংদী প্রতিনিধি \ আগামী ৫ অক্টোবর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে গত রবিবার নরসিংদী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা. রশিদ আহমেদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে এসময় উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হক, ডা. সমাপ্তি চক্রবর্তী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন ভূঞা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওমর ফারুক, পরিসংখ্যান সহকারী আ. মতিন, সালেহা খাতুন প্রমুখ। ধোবাউড়ায় টিন বিতরণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত রবিবার মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৪৭ বাল্ডেল টিন বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আঃ মান্নান আকন্দ, সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনাজপুর রোটারী ক্লাবের অভিষেক স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল সোমবার বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে রোটারী ক্লাব অব দিনাজপুর আয়োজিত ৩৪তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন। ক্লাব প্রেসিডেন্ট রনজিত্ কুমার সিংহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রফিক আহমেদ সিদ্দিকী, তৈয়ব উদ্দীন চৌধুরী, একেএম আঃ সালাম তুহিন, রোটাঃ মোঃ আব্দুল কুদ্দুস, বিমল কুমার দেব প্রমুখ। বেনাপোলে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ সীমান্তবর্তী উপজেলা শার্শায় র্যাব ও বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে গত রবিবার রাতে ১১১৫ পিচ ইয়াবা ট্যালেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব জানায়, অভিযান চালিয়ে শওকত আলীর বাড়ি থেকে ১১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শওকত আলী পালিয়ে গেলে তার সহযোগী স্ত্রী তাসলিমা বেগমকে আটক করা হয়। অপরদিকে শার্শার কায়বা সীমান্ত থেকে টহল বিজিবি সদস্যরা ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ খোকন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নাগেশ্বরীতে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে পালন উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা চেয়ারম্যান আছলাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জি আর এম মোকসেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী বেগম ও সহকারী কমিশনার ভূমি ওবায়দুর রহমান। উপস্থিত ছিলেন ১৪ ইউপি চেয়ারম্যান। কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সাংগঠনিক মাস উপলক্ষে কাউখালী এস,বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির ছাত্রীদের নিয়ে “তাদের স্বপ্ন, বাস্তবতা ও ভবিষ্যতে তারা কেমন দেশ ও সমাজ দেখতে চায়” শীর্ষক গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, সাংগঠনিক সম্পাদক লীলা রায়, শিক্ষিকা শিরিন বেগম প্রমুখ। শ্রীপুরে মৃত্যু বিমার চেক ও শিক্ষাবৃত্তি প্রদান শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ ভেনাস অটোস মাগুরা শাখার উদ্যোগে গতকাল সোমবার ভেনাস অটোস’র এক মোটর সাইকেল হোল্ডারের পরিবারকে মৃত্যুবিমা ও তিনজন মোটর মেকানিকের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আফসার উদ্দীন সেখের সভাপতিত্বে ভেনাস অটোস এর স্বত্বাধিকারী ও রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালক মোঃ জহুরুল আলম নিজে উপস্থিত থেকে এ চেক প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন আমলসার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো, রানার অটোমোবাইলসের সহকারী ব্যবস্থাপক এম,এম মঞ্জুরুল হক প্রমুখ। মোরেলগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে গত রবিবার উপজেলা ইমাম সম্মেলন-২০১৩ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্বে করেন মাওলানা আব্দুস ছালাম খলিফা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ। বক্তব্য রাখেন, জেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. নুরুল ইসলাম, উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. আসাদুল্লাহ প্রমুখ। রাজাপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা\ ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদ ও পল্লীবিদ্যুত্ কর্মকর্তাদের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রবিবার শত শত এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। এতে বক্তৃতা করেন মানবাধিকার কর্মী মিরাজ খান, মো. জুলফিকার, আব্দুল মালেক, মাসুম মৃধা প্রমুখ। বানিয়াচংয়ে ইমাম সম্মেলন বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি \ বানিয়াচংয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন গত রবিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশনের আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও ইউএনও এসএম মনির উদ্দিন। ইসলামী ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মো: আবদুল মালেকের সভাপতিত্বে ও মাওলানা আশিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান প্রমুখ। কুমারখালি আওয়ামী লীগের সভা কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা \ আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুষ্টিয়া জনসভা সফলের লক্ষ্যে গত রবিবার কুষ্টিয়ার কুমারখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান অরুণ, যুগ্ম-সাধারণ সম্পাদক নব কুমার দত্ত, রিস্তাক করিম, গোলাম কুদ্দুস প্রমুখ। কলমাকান্দায় ভারতীয় মদসহ ১ জন গ্রেফতার কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা\ জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুরা বিজিবির সুবেদার নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সিহাব আহমেদ (২৫) কে ভারতীয় অফিসার্স চয়েচ ৯ বোতল মদসহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী সিহাব আহমেদ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মশাটি গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা রুজু হয়েছে। নন্দীগ্রামে জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রামে জুয়া হাইজি লটারি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গত রবিবার বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আ.বি.রহিম, নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার শাস্ত, উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আ.বারী বারেক প্রমুখ ঈশ্বরগঞ্জে শিক্ষা বিভাগের হুইল চেয়ার বিতরণ ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত রবিবার সংসদ সদস্য আব্দুছ ছাত্তার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার হেয়ার মেশিন ও চশমা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৌমেন্দ্র কিশোর চৌধুরী, ইউ এনও তাহমিনা আক্তার, শিক্ষা অফিসার রোকেয়া আক্তার প্রমুখ । সুজানগরে ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুজানগর (পাবনা) সংবাদদাতা \ গত রবিবার পাবনার সুজানগরের দুলাই ইউনিয়ন পরিষদ কমপ্লে¬ক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্ল¬া, শিক্ষাবিদ গোলাম রসূল, আ’লীগ নেতা রায়হান উদ্দিন। সৈয়দপুর কারিগরি কলেজে নবীনবরণ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. কাহ মো. আমির আলী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম প্রমুখ। মহেশপুরে জামায়াত নেতা গ্রেফতার মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত রবিবার মহেশপুর থানা-পুলিশ ভাংচুর ও বিস্ফোরক মামলার আসামি জামায়াত নেতা মহি উদ্দিন (৫৫) কে আটক করেছে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কচুয়ারপোতা গ্রামের মাহাতাব উদ্দিনের পুত্র মহি উদ্দিনকে সামন্তা বাজার থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মূর্তি ভাংচুর, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। সেনবাগে ভেজাল বিরোধী অভিযান সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ পৌর শহরের একতা বেকারিতে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক গত রবিবার ওই বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, মানবদেহের জন্য ক্ষতিকর এমোনিয়া ব্যবহার প্রত্যক্ষ করেন। পরে আদালত ক্ষতিকর এমোনিয়াগুলো ধ্বংস করেন। এ সময় আদালত বেকারি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।