নারীর অগ্রযাত্রা সমুন্নত রাখতে সোমবার দেশব্যাপী পালিত হয়েছে ‘মানববন্ধন কর্মসূচি’। রাজধানীসহ দেশের সকল উপজেলা, জেলা সদরে এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, সচিবালয়ের সামনে, জাতীয় সংসদ ভবনের সামনেসহ সারাদেশে একযোগে পালিত হয় এই মানববন্ধন কর্মসূচি। শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, মহিলা সমিতির সাধারণ সম্পাদক মালেকা বানু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম প্রমুখ।
