ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৮:৩৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক ব্রিটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পথিকৃত্ প্রীতিলতা ওয়াদ্দেদার। সাহসী ও সংগ্রামী এই নারীর নামে একটি হলের নামকরণ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রীতিলতার ৮১তম আত্মাহুতি দিবসের আয়োজন করা হয়। আত্মাহুতি দিবসে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো: আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো: ড. ইফতেখার উদ্দিন চোধুরী। প্রধান আলোচক ড. ইমরান হোসেন। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট মাহবুবুল হক। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র আবাসিক শিক্ষক লায়লা খালেদা আঁঁখি। আরো বক্তব্য রাখেন হলের আবাসিক শিক্ষক আনন্দ চাকমা। অনুষ্ঠান পরিচালনায় ছিল সানজিদা জিনিয়া। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুজা উদ্দিন উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাবনা শহরের কোল ঘেষে স্থাপিত বিশ্ববিদ্যালয়টি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা প্রসারে প্রতিষ্ঠার পর থেকে অনন্য ভূমিকা রেখে চলেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত এখানেও চার বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ও স্নাতক (সম্মান) এবং পাঁচ বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার কোর্সে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে টেলিটক অপারেটরের সাহায্যে এসএমএস-এর মাধ্যমে আবেদন চলছে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ১৪ ও ১৫ নভেম্বর। ফল প্রকাশ ১৭ নভেম্বর। ২০০৮ সালের শেষ দিকে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে মোট অনুষদ ৫টি, বিভাগ ১৩টি। ৩টি ইউনিটের মাধ্যমে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টায় ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষার ফি- ৫৫০ টাকা। রেজিস্ট্রেশনের পর মোবাইল ফোন থেকে এ টাকা কেটে নেয়া হবে। এবছর দুটি নতুন বিভাগ খোলা হয়েছে— ফার্মেসী ও আর্কিটেকচার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে সম্প্রতি খাদ্য নিরাপত্তা বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অনুষদের ডীন অধ্যাপক ড. শংকর কুমার রাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান ও ফুড এন্ড এগ্রিকালাচার বাংলাদেশে কর্মরত প্রধান টেকনিক্যাল উপদেষ্টা ড. চিরো ফিয়েরিলো। কর্মশালায় বক্তারা খাদ্য নিরাপত্তায় কৃষি গবেষণার উপর গুরুত্বারোপ এবং এজন্য বরাদ্দ বাড়ানোরও দাবি জানান। পরে কারিগরি সেশনে গবেষণার উপর প্রবন্ধ উপস্থাপন করেন ড. ইসমাত আরা বেগম ও ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নর্দান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নর্দান বিজনেস ক্লাব আয়োজিত ‘চেঞ্জ ইউর সেলফ এন্ড বি দ্যা চেঞ্জ ইউ উইস টু সি’ ক্যারিয়ার প্লানিং বিষয়ে কর্মশালা আয়োজন করেছে। কর্মশালায় নাজমুস সাদত প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য শামসুল হক। এই কর্মশালায় লেকচার ও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সিভি লেখা, ইন্টারভিউতে সফলতা অর্জন, ক্যারিয়ার নির্বাচন ইত্যাদি বিষয়সমূহে তথ্যবহুল ও কর্ম অভিজ্ঞতা সমৃদ্ধ দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদেও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ের সহকারী অধ্যাপিকা মিসেস আয়েশা জাহান আহ্বায়িকা হিসেবে কর্মশালা পরিচালনা করেন।