গতকাল রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এটি সেনা কল্যাণ সংস্থার একটি প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, আরসিডিএস, পিএসসি (অবঃ) এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, পিএসসি। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সেনা কল্যাণ ইন্সু্যুরেন্স কোম্পানীর পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল মোঃ শামসুল হক, পিএসসি। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দসহ দেশের ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
