কিউবি ও অ্যাবাকাসের চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৯:৩৮
সম্প্রতি অ্যাবাকাসের অফিসে কিউবি এবং অ্যাবাকাসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী অ্যাবাকাস ও এর সকল প্রতিষ্ঠান কিউবির ইন্টারনেট সংযোগ গ্রহণ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিউবির পক্ষে উপস্থিত ছিলেন সিইও ডিএস ফয়সাল হায়দার, সিসিও ফিরোজ আহমেদ, কর্পোরেট অ্যান্ড স্ট্র্যাটেজিক সেলসের প্রধান মো. মেসবাউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাহমিনুল হক ও এক্সিকিউটিভ মো. তানভীর মতিন চৌধুরী। অ্যাবাকাসের পক্ষে উপস্থিত ছিলেন সিইও ওমর ফারুক মালিক, টেকনিক্যাল সাপোর্ট সিনিয়র ম্যানেজার মো. শাহাবুল আলম, প্রোডাক্ট অ্যান্ড ট্রেনিং সিনিয়র ম্যানেজার সাবব্রিনা মজুমদার ও টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার মাহবুব সোবহান।