ইউটিউবের নিজস্ব মিউজিক অ্যাওয়ার্ড!

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৯:৩৮
ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব এবারে নিজেরাই একটি মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন করতে যাচ্ছে। এক বছর সময়ের মধ্যে যেসব শিল্পী এবং গান প্রভূত জনপ্রিয়তা পেয়েছে, তাদের পুরস্কৃত করতেই এই অ্যাওয়ার্ড নাইটের আয়োজন করবে তারা। প্রথমবারের মতো এই আয়োজনটি হবে এই বছরের ৩ নভেম্বর। নিউইয়র্কের এই ইভেন্টে ইতোমধ্যেই লেডি গাগা, এমিনেম এবং আর্কেড ফায়ারের পারফরম্যান্স নিশ্চিত করেছে ইউটিউব। ইউটিউবে গত এক বছর সময়ে যেসব ভিডিও সবচেয়ে দেখা হয়েছে এবং শেয়ার করা হয়েছে, সেগুলোর মধ্য থেকেই পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করবে ইউটিউব। পরে এগুলো সব ধরনের সোস্যাল মিডিয়াতে অনলাইন ভোটে নির্বাচিত হবে বিজয়ীরা।