প্রকাশ হলো ‘ধুম থ্রি’-এর মোশন প্রমো

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৯:৫৩
বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুম থ্রি’-এর মোশন প্রমো প্রকাশ হলো অনলাইনে। দীর্ঘদিন ধরেই চলছিল এর শুটিং। এখনও শুটিং চলছে। ছবিটির প্রায় ৯০ শতাংশ শুটিং শেষ। একদিকে এডিটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, অন্যদিকে বাকি শুটিং গোছানো হচ্ছে। এর মধ্য দিয়েই ইয়াশ রাজ ফিল্মস একটি মোশন প্রমো ছেড়ে দিল অনলাইনে। আর এই প্রমো দেখে তরুণ প্রজন্মের মধ্যে অনেক উত্সাহ দেখা গেছে। বিশেষ করে ফেসবুক-টুইটারে তাদের প্রতিক্রিয়া লক্ষণীয়। উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে আমির খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, উদয় চোপড়া অভিনীত ‘ধুম’ সিরিজের তৃতীয় সিক্যুয়াল ‘ধুম থ্রি’।