অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী টনি অ্যাবোট ইন্দোনেশিয়ায় প্রথম সরকারি সফরে বলেন, অভিবাসী ইস্যুতে দুই দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জার্কাতায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
অ্যাবোটের কঠোর অভিবাসী নীতিমালার কারণে দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সফর শুরু হলো। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। জার্কাতা বলছে, অবৈধ অভিবাসীদের নৌকায় করে ইন্দোনেশিয়ায় ফেরত পাঠানোর জন্য অ্যাবোটের নীতি দেশটিকে সার্বভৌমত্ব লঙ্ঘনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তবে অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট তার এই পরিকল্পনার পক্ষে সাফাই গেয়েছেন। প্রসঙ্গত, গত সপ্তাহেও ইন্দোনেশিয়া থেকে ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়াগামী রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে।
