সংবাদ কণিকা

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২০:০৯
‘হিলারি ক্লিনটন’ প্রামাণ্য চিত্র নির্মাণ বাতিল রাজনৈতিক হস্তক্ষেপ এর কারণে ‘হিলারি ক্লিনটন’ প্রামাণ্য চিত্র নির্মাতা চার্লেস ফারগুসোন এটি নির্মাণ-এর সিদ্ধান্ত বাতিল করেছেন। ফারগুসোন তার ব্লগে লিখেন, আমি যখন ডেমোক্র্যাটস এবং রিপাবলিকান উভয় এর সাক্ষাত্কার নেয়ার চেষ্টা করি, তখন কেউ আমাকে কোন প্রকার সহযোগিতা করেনি। তিনি আরও বলেন, এটা খুবই দুঃখের যে হিলারির শক্তি ও টাকার কাছে মিডিয়া এবং আমেরিকার জনগণ পরাজিত হল। —বিবিসি পাইলট ছিলেন ঘুমে! যুক্তরাজ্যের একটি বিমানের দুইজন পাইলটই ককপিটে ঘুমিয়ে পড়েছিলেন। আর যাত্রী ভর্তি ওই বিমানটি চলেছে অটোপাইলট ব্যবস্থায়। দ্য সান কয়েকদিন আগে এমন একটি খবর প্রকাশ করে। পত্রিকাটি জানিয়েছে, এয়ারবাস ৩৩০ এর একজন পাইলট হঠাত্ করে জেগে ওঠেন এবং তার সহপাইলটকে জাগিয়ে তোলেন। তারা বলতে পারছেন না কতক্ষণ ধরে তারা ঘুমিয়ে ছিলেন। তবে পত্রিকাটি বিমান কোম্পানির নাম প্রকাশ করেনি। ১৩ আগস্ট বিমানটি ছাড়ার আগে পাইলট ও সহপাইলট ২০ মিনিট বিশ্রামের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিমানটি ওড়ানোর ঘন্টাখানেকের মাথায় তারা দু’জনই গভীর ঘুমে তলিয়ে যান। পরে তারা নিজেরাই যুক্তরাজ্যের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (সিএএ) কাছে ঘটনাটি জানান। গ্রীষ্মের ছুটির মৌসুমে দীর্ঘসময় ধরে কাজ করাকেই এ জন্য দায়ী করেন তারা। —রয়টার্স সাংহাইয়ে চীনের নতুন ট্রেড জোন সাংহাইয়ে রবিবার নতুন মুক্ত বাণিজ্য এলাকা চালু করেছে চীন। অনেকে এটাকে সেদেশের নীতিগত অবস্থানে পরিবর্তনের বার্তা মনে করছেন। কারণ এবার এই এলাকায় বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন নিয়মনীতি শিথিল করা হয়েছে। সাংহাইয়ের পূর্বাঞ্চলে ২৯ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তৈরি করা হয়েছে মুক্ত বাণিজ্য এলাকা। গত জুলাইয়ে চীনের ক্যাবিনেট এটি অনুমোদন দেয়। —ডয়চে ভেলে প্রাচীনতম সংবাদপত্র এখন অনলাইনে ছাপানো বন্ধ হচ্ছে ২৭৯ বছর ধরে প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র ‘লয়েডস লিস্ট’। তার বদলে এবার অনলাইনে প্রকাশিত হবে বিশ্বের ‘প্রাচীনতম’ সংবাদপত্র হিসেবে দাবিকৃত দৈনিকটি। -বিডি নিউজ