টেকফটো

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২০:৫৫
প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। কোথাও প্রদর্শিত হচ্ছে নতুন কোনো পণ্য, কোথাও নতুন কোনো প্রযুক্তি। প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক সময়ের এই রকম কয়েকটি ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো নতুন আইফোন ৫ বিক্রি শুরু হয়েছে কয়েকদিন আগে। এর জন্য পাগল মানুষের পরিমাণ বিশ্বব্যাপী কম নয়। জার্মানিতে আইফোন ৫ কেনার পরে ছবির এই লোকটির প্রতিক্রিয়াই তার যথার্থ প্রমাণ হিসেবে মনে করা যায়। সফটব্যাংক মোবাইল সম্প্রতি তৈরি করেছে তাদের নতুন মডেলের স্মার্টফোন ‘অ্যাকুয়াস ফোন এক্সএক্স’। এটি তাদের জন্য তৈরি করে দিয়েছে শার্প। ছবিতে একজন মডেলকে দেখা যাচ্ছে নতুন এই স্মার্টফোন প্রদর্শন করতে। জাপানের এনটিটি ডোকোমো তৈরি করেছে নতুন হেড মাউন্টেড ডিসপ্লে, যা অগমেন্টেড রিয়েলিটি সমর্থন করে। জাপানিজ, চাইনিজ, কোরিয়ান এবং ইংরেজি ভাষা অনুবাদও করতে পারে এটি। ছবিতে একজন ডোকোমো প্রকৌশলী ডিসপ্লেটির কাজ দেখাচ্ছেন। নতুন আইফোন ৫ হাতে পাওয়ার জন্য অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে লাইনে দাঁড়িয়ে। পাশের ছবিটি তোলা নিউইয়র্কের টাইম স্কয়ারের অ্যাপল স্টোর থেকে। ছবিতে আইফোন ৫-এর জন্য অপেক্ষমানদের একাংশ দেখা যাচ্ছে।