অপহরণের অভিযোগে নর্তকী গ্রেফতার

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:১১
গাংনীর চাঞ্চল্যকর পিপুল অপহরণ মামলায় আলোচিত ড্যান্সার প্রিন্সেস সোনিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গাংনী থানা পুলিশ তাকে তার নিজ বাড়ি কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে কলোনী থেকে গ্রেফতার করে। সোমবার তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, গত ২২ সেপ্টেম্বর রাতে গাংনীর হিন্দা গ্রামের একছারুলের ছেলে পিপুল আহমেদ অপহূত হয়। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর রাতে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে ঝন্টুকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝন্টু এ অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ও অপহরণের সাথে সোনিয়া অপেরার প্রধান ড্যান্সার সোনিয়া জড়িত বলে পুলিশকে জানালে পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সোনিয়া প্রেমের ফাঁদে ফেলে অনেককে অপহরণ করে মুক্তিপণ আদায় করে।