ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগমের অপসারণের দাবিতে সোমবার উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা ইউএনওর বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাহী কর্মকর্তাকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষুব্ধ জনতা। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সহ-প্রচার সম্পাদক মোতালেব মোল্যা, যুবলীগ সভাপতি মুরাদ হোসেন, সম্পাদক খোকন মোল্যা। এ বিষয়ে ইউএনওকে জিজ্ঞাসা করলে তিনি বলেন “ আনিত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন”। সরকারি কাজকর্মগুলো সঠিকভাবে পালন করতে গিয়ে আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে।
