রবিবার ৩নং কাউখালী ইউনিয়ন জাতীয় যুবসংহতির (জেপি) উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি রিয়াজ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় যুবসংহতির (জেপি) সভাপতি জাকির হোসেন নসু সভায় বক্তব্য রাখেন জেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, যুবসংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, ছাত্র সমাজের সভাপতি মন্জুরুল মাহাফুজ পায়েল, মহিদুল ইসলাম, সোহেল হোসেন খান, মিজানুর রহমান মিজান, মানিক কাজী, বাবুল শীল, মোঃ মামুন খান, শহীদুল ইসলাম, দ্বীন ইসলাম, মোঃ রিপন মিয়া, মাইনুল শরীফ, জসিম হাওলাদার প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।
