লাকসামের রাস্তাঘাটের করুণ হাল

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:১২
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার লাকসাম উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের করুণ হাল। দীর্ঘদিন ধরে চলাচলে জনসাধারণ ভোগান্তি পোহাচ্ছে। কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী বহু আবেদন-নিবেদন করেও সুফল পায়নি। কোন কোন রাস্তার সংস্কার হলেও অনিয়ম-দুর্নীতির কারণে কিছুদিন পরই রাস্তাগুলো পূর্বের চেহারায় ফিরে আসে। অনেক স্থানে গার্ডওয়াল নির্মাণ না করায় রাস্তা ভেঙ্গে পার্শ্ববর্তী পুকুর কিংবা খালে পতিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করছেন।