কাউখালীতে জেপি’র কর্মী সভা

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:১২
গত সোমবার কাউখালীর ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়। বিকেলে সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আঃ কাদের হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, সভায় বক্তব্য রাখেন জেপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, অধ্যক্ষ আঃ সামাদ, এডভোকেট হেমায়েত উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, শাজাহান মোল্লা, শহীদুল আলম, হারুন আর রশীদ, খলিলুর রহমান, গাজী আঃ জলিল, মোঃ এনায়েত হোসেন, আঃ মান্নান হাওলাদার, আশ্রাব আলী হাওলাদার, ইমাম হোসেন গাজী, আবুল কালাম বেপারী, মোঃ হাবিবুর রহমান, সেন্টু বয়াতী, সোহরাব হোসেন, হেমায়েত উদ্দিন হাওলাদার, আঃ ছোসেদ হাওলাদার প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।