বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কর্মশালা

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:২৯
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরআরইউব্লিউ (নারীদের সক্ষমতা বৃদ্ধি) প্রকল্পের উদ্যোগে জার্মান রেড ক্রসের সহযোগিতা দুইদিনব্যাপী স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবেলা বিষয়ক কর্মপরিকল্পনা কর্মশালা’ গতকাল কইট্টা, মানিকগঞ্জে, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র উদ্বোধন হয়েছেন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ভোলা, বরিশাল, পিরোজপুর ও সাতক্ষীরা জেলার সাধারণ জনগণের মাঝে দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়গুলো সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য এবং নারীদেরকে সচেতন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উক্ত ৪টি জেলার, ইউনিট কমিটির সেক্রেটারি, মাতৃসনদ ক্লিনিক কমিটির চেয়ারম্যান, ইউনিট লেভেল অফিসার, সুপার ভাইজার, মিডওয়াইফ ও সদর দপ্তরে কর্মকর্তাবৃন্দসহ মোট ৩৬ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগ পরিচালক ডা. মহাসিন উদ্দিন আহম্মেদ, আরআরইডব্লিউ প্রকল্পের পরিচালক আব্দুর রাজ্জাক খান ও জার্মান রেড ক্রস-এর প্রতিনিধি লিও। প্রেস বিজ্ঞপ্তি