ডিগ্রি পরীক্ষার প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন অনলাইনে

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:২৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রি (পাস) বিএ,বিএসএস,বিবিএস প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার রেজিস্ট্রেশনের আবেদন ফরম ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/degree-pass থেকে সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদন ফরম নির্ধারিত ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লি¬ষ্ট কলেজে জমা দেয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রির শেষ তারিখ ১০ ডিসেম্বর। রেজিস্ট্রেশন ফি ও তালিকাভুক্তি ফি এর ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১২ ডিসেম্বর। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nuadmission.info, www.nubd.info, থেকে জানা যাবে।